ভোলায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
ভোলায় বসতঘরের পাশে পুকুরে ডুবে মো. সোহাগ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত সোহাগ সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আসমত মাঝি বাড়ির মো. সফিকুল ইসলামের ছেলে।
নিহতের স্বজনরা জানান, সোহাগের মা দুপুরে সংসারের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। ওই সময় সে তার মায়ের চোখ ফাঁকি দিয়ে পুকুরের পানিতে পরে যায়। কিছুক্ষণ পর তাকে ঘরে দেখতে না পেয়ে তার মা খোঁজাখুঁজি করতে থাকেন।
এরপর পুকুরে সোহাগকে ভাসতে দেখে উদ্ধার করে তার পরিবারের সদস্যরা ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে সোহাগকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাত হাসনাইন পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জুয়েল সাহা বিকাশ/জেডএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পিরোজপুরে ১০ মণ জাটকাসহ দুই ট্রলার জব্দ, ৩ জনের কারাদণ্ড
- ২ পার্বত্য চট্টগ্রামে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্ত্রীর নির্দেশ
- ৩ জয়পুরহাটে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, পাচারকারী আটক
- ৪ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য
- ৫ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের