গ্রেফতারের একদিন পর কারাগারে কয়েদির মৃত্যু
ভোলায় কারাগারের মো. শফিউল আলম শফি নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। তিনি মাদক মামলার আসামি ছিলেন।
বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে তাকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নীরিক্ষা করে ওই কয়েদির মৃত্যু নিশ্চিত করেন।
জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইরফান মাহমুদ জানান, সকাল ১০টা ২০ মিনিটের দিকে কারাগার থেকে ওই আসামিকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তার পরীক্ষা-নীরিক্ষা করে নিশ্চিত হয়েছি হাসপাতালের আসার আগেই কয়েদির মৃত্যু হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালের দিকে ভোলার গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মো. আসাদুজ্জামান খানের নেতৃত্বে ডিবি সদস্যরা ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাইলট বাজার এলাকা থেকে মো. শফিউল আলম শফি ও বদিউল আলম বদিশাকে তিন কেজি গাঁজাসহ আটক করেন। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে ভোলার আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে পাঠান। এরপর সন্ধ্যার দিকে ভোলার কারাগারে নেওয়া হয় তাদের।
এ বিষয়ে জেল সুপার মো. শওকত হোসেন জানান, সকালের দিকে শফিউল আলম শফি নামে কয়েদির বুকে ব্যাথা হলে তাকে কারাগারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে সদর হাসপাতালে নেওয়া হয়।
জুয়েল সাহা বিকাশ/এমএন/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পিরোজপুরে ১০ মণ জাটকাসহ দুই ট্রলার জব্দ, ৩ জনের কারাদণ্ড
- ২ পার্বত্য চট্টগ্রামে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্ত্রীর নির্দেশ
- ৩ জয়পুরহাটে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, পাচারকারী আটক
- ৪ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য
- ৫ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের