নাফ নদী থেকে ৪ রোহিঙ্গা জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে চার রোহিঙ্গা জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মির লোকজন। বৃহস্পতিবার (১ মে) সকাল ৯টার দিকে উপজেলার হ্নীলা দমদমিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
তারা হলেন, টেকনাফের ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো. ইসমাঈলের ছেলে আরাফাত উল্লাহ, ছৈয়দ আলমের ছেলে মো. আনিস উল্লাহ, মো. জাবের ও মো. হাসানের ছেলে মো. আনোয়ার সাদেক।
রোহিঙ্গা মাঝি বদরুল ইসলাম বলেন, সকালে জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের চার জেলে নাফ নদীতে মাছ ধরতে যায়। ঘণ্টাখানেক পর মিয়ানমার সীমান্ত থেকে আরাকান আর্মির সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। তাদের সঙ্গে থাকা নৌকাটিও নিয়ে গেছে তারা।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, আরাকান আর্মির সদস্যরা নাফ নদী থেকে চার জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবরটি শুনেছি। বিস্তারিত তথ্য নিয়ে
বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিজিবিকে জানানো হবে।
জাহাঙ্গীর আলম/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ, জামায়াত নেতার ভাই নিহত
- ২ গৃহকর্মীকে গরম পানি ঢেলে দগ্ধ করায় প্রবাসীর স্ত্রী কারাগারে
- ৩ কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, বাড়ি-ঘর ভাঙচুর
- ৪ জয়পুরহাট বাসযোগ্য-নিরাপদ জেলা হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
- ৫ স্টিল কারখানায় হামলা, স্থানীয়দের প্রতিরোধে পিছু হটলো ডাকাত দল