ধান কাটার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
প্রতীকী ছবি
নেত্রকোনার মোহনগঞ্জে বজ্রপাতে গোলাপ মিয়া (৩০) নামে এক কৃষক মারা গেছেন। বৃহস্পতিবার (১ মে) দুপুর ২টার দিকে উপজেলার শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। গোলাপ মিয়া উপজেলার শ্রীরামপুর গ্রামের পাইক মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির সামনে জমিতে ধান কাটছিলেন গোলাপ। এসময় তার বাবা ও ভাইসহ পরিবারের অন্য লোকজনও সঙ্গে ছিলেন। হঠাৎ বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে গোলাপ মিয়ার পাশেই বজ্রপাতের ঘটনা ঘটে। এতে চিৎকার দিয়ে দৌড়ে জমির একপাশে গিয়ে পড়েন তিনি। তার সঙ্গে থাকা পরিবারের লোকজন উদ্ধার করে দ্রুত মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক গোলাপকে মৃত ঘোষণা করেন।
মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান বলেন, বজ্রপাতের ঘটনায় মৃত্যু হওয়ায় এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তাই তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
এইচ এম কামাল/জেডএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ
- ২ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ৩ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৪ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৫ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু