নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মোটরসাইকেলের ধাক্কা, স্কুলছাত্র নিহত
চাঁদপুরের মতলব উত্তরে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় পারভেজ বেপারী (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার (২ মে) দুপুরে উপজেলার ধনাগোদা স্কুল অ্যান্ড কলেজের সামনে বেড়িবাঁধ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত পারভেজ বেপারী মতলব উত্তরের বাগানবাড়ি ইউনিয়নের মধ্য রায়ের কান্দি বেপারী বাড়ির আমির হোসেন বেপারীর ছেলে ও ধনাগোদা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল।
দুর্ঘটনায় পারভেজের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে ও মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে দ্রুত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী স্থানীয় মো. নাজমুল বলেন, ছেলেটি বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে একটি গাছে ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গেই সে মাটিতে পড়ে যায়। আমরা দৌড়ে গিয়ে দেখি, সে খুব গুরুতর আহত অবস্থায় ছিল। বর্তমানে নিহতের মরদেহ তার নিজ বাড়িতে রয়েছে।
শরীফুল ইসলাম/এমএন/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য
- ২ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের
- ৩ মহম্মদপুরে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে নাগরিক সংবর্ধনা
- ৪ সংবিধান অনুযায়ী জনগণকে সেবা দিতে আপনারা বাধ্য: ভূমি প্রতিমন্ত্রী
- ৫ নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ-হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূরা গ্রেফতার