নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ
নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের গোপচর এলাকায় ধলেশ্বরী নদীতে অবৈধভাবে দখলকৃত ইটভাটা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। ইটভাটার মালিকরা নদী দখল করে বাঁশের পাইলিং স্থাপন করেছিল।
সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিআইডব্লিউটিএ`র উচ্ছেদকারী টিম ভেকুর সাহায্যে দুটি ইটভাটার সামনের ১৫ হাজার বর্গফুট বাঁশের পাইলিং উচ্ছেদ করে।20160530102756.jpg)
এসময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ`র নারায়ণগঞ্জ নদী বন্দরের উপ-পরিচালক গোলাম মোস্তফা ও সহকারী পরিচালক রেজাউল করিম। এছাড়া বিপুল পরিমাণ আনসার সদস্য উপস্থিত ছিলেন।
গোলাম মোস্তফা ও রেজাউল করিম জানান, সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের গোপচর এলাকায় ধলেশ্বরী নদী দখলে ১৫-২০টি ইটভাটার মালিক বাঁশের পাইলিং স্থাপন করেছিল। নদীর সীমানার ভেতরে কোনো ধরনের স্থাপনার বিষয়ে হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকলেও সেটাকে উপেক্ষা করেই তারা বাঁশের পাইলিং স্থাপন করেছিল।20160530102749.jpg)
সোমবার গোপচর এলাকায় হাশেম ও জয়নালের মালিকানাধীন দুটি ইটভাটার সামনে ধলেশ্বরী নদীতে স্থাপনকৃত বাঁশের পাইলিং ভেকুর সাহায্যে উচ্ছেদ করা হয়। দিনব্যাপী প্রায় ১৫ হাজার বর্গফুট জায়গা উচ্ছেদ করা হয়েছে। নদী দখলকারীদের উচ্ছেদে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
শাহাদাত/এমএএস/আরআইপি