অবৈধভাবে ভারতে যাওয়ার পথে মহেশপুর সীমান্তে আটক ৪৭
অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৪৭ জনকে আটক করেছে বিজিবি। এসময় ভারতীয় মদ উদ্ধার করা হয়।
শনিবার (৩ মে) সন্ধায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, শুক্রবার (২ মে) ভোর থেকে শনিবার বিকেল পর্যন্ত পলিয়ানপুর, শ্যামকুড়, মাটিলা, কুসুমপুর ও খোসালপুর বিওপি পৃথক অভিযান চালিয়ে নারী-শিশুসহ ৪৭ জনকে আটক করে। আটকদের মধ্যে ১৭ জন নারী ও ১৯ জন শিশু।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আটক নারী ও শিশুদের যশোরে জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে।
শাহজাহান নবীন/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জয়পুরহাটে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, পাচারকারী আটক
- ২ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য
- ৩ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের
- ৪ মহম্মদপুরে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে নাগরিক সংবর্ধনা
- ৫ সংবিধান অনুযায়ী জনগণকে সেবা দিতে আপনারা বাধ্য: ভূমি প্রতিমন্ত্রী