ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু
ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষের ঘটনায় নাহিদ হোসেন (২৫) নামে আহত এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (৩ মে) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রোববার (৪ মে) নিহতের স্বজন ও পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত নাহিদ হোসেন সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের আবু কালাম মোল্লার ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গত ২৮ এপ্রিল দিঘিরপাড় গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে জড়ায় প্রভাবশালী দু’পক্ষ। ওই দিন বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। হামলা ও সংঘর্ষে পাঁচজন আহত হন। আহতদের মধ্যে নাহিদ হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় নাহিদ মারা যান।
এদিকে নাহিদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দিঘিরপাড় এলাকায় নতুন করে সংঘর্ষের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। একজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
শাহজাহান নবীন/এমএন/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জয়পুরহাটে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, পাচারকারী আটক
- ২ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য
- ৩ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের
- ৪ মহম্মদপুরে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে নাগরিক সংবর্ধনা
- ৫ সংবিধান অনুযায়ী জনগণকে সেবা দিতে আপনারা বাধ্য: ভূমি প্রতিমন্ত্রী