কক্সবাজারে বন্যহাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু
ফাইল ছবি
কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির আক্রমণে জাফর আলম (৭২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (৫ মে) ভোরে উপজেলা ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
জাফর আলম ওই ওয়ার্ডের উচিতার বিল এলাকার মৃত কালু চৌকিদারের ছেলে।
ফাঁসিয়াখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হেলাল উদ্দিন জানান, উচিতারবিল জায়গাটি বন্যহাতির অভয়ারণ্য এলাকা। সেখানে অনেক বসতি স্থাপন হয়েছে। সোমবার ভোরে দলছুট একটি বন্যহাতির সামনে পড়ে গেলে বৃদ্ধ জাফর আলমকে আছাড় মারে হাতিটি।
ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. মেহরাজ উদ্দিন বলেন, বন্যহাতির আক্রমণে নিহত ব্যক্তির বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। আবেদনের পরিপ্রেক্ষিতে নিয়মানুযায়ী ক্ষতিপূরণ যাতে পায় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সায়ীদ আলমগীর/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ, জামায়াত নেতার ভাই নিহত
- ২ গৃহকর্মীকে গরম পানি ঢেলে দগ্ধ করায় প্রবাসীর স্ত্রী কারাগারে
- ৩ কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, বাড়ি-ঘর ভাঙচুর
- ৪ জয়পুরহাট বাসযোগ্য-নিরাপদ জেলা হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
- ৫ স্টিল কারখানায় হামলা, স্থানীয়দের প্রতিরোধে পিছু হটলো ডাকাত দল