বোমা ও দেশীয় অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা আটক
ভোলায় হাতবোমা ও দেশীয় অস্ত্রসহ মো. মাইনুদ্দিন মোল্লা (৩৭) নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে কোস্টগার্ড। এসময় ছয়টি হাতবোমা ও পাঁচটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আটক মাইনুদ্দিন মোল্লা ভোলা সদর উপজেলার চর শিফলী গ্রামের মো. শাজাহান মোল্লার ছেলে। তিনি চরসামাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক।
মঙ্গলবার (৬ মে) বিকেল সাড়ে ৩টার দিকে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম হারুন অর রশিদ এ তথ্য জানান।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী শিফলী গ্রামে অভিযান চালানো হয়। এসময় মো. মাইনুদ্দিন মোল্লার বাড়িতে তল্লাশি চালিয়ে ছয়টি হাতবোমা ও পাঁচটি দেশীয় অস্ত্রসহ তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
জুয়েল সাহা বিকাশ/জেডএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পার্বত্য চট্টগ্রামে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্ত্রীর নির্দেশ
- ২ জয়পুরহাটে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, পাচারকারী আটক
- ৩ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য
- ৪ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের
- ৫ মহম্মদপুরে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে নাগরিক সংবর্ধনা