ঝালকাঠি বিআরটিএ অফিস
লাইসেন্স প্রদানে অসঙ্গতি পেলো দুদক
গ্রাহক হয়রানি, দালালের দৌরাত্ম্য এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে ঝালকাঠি বিআরটিএ অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৭ মে) দুপুরে বিআরটিএ অফিসে দুদকের পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফ হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
এসময় দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানী দল বিআরটিএর বিভিন্ন নথিপত্র তল্লাশি করে। এতে লাইসেন্স এবং ফিটনেস প্রদানে বেশ কিছু অসঙ্গতি শনাক্ত হয়।
দুদকের সহকারী পরিচালক মো. আরিফ হোসেন জানান, অভিযান চালিয়ে বেশ কিছু অসঙ্গতি পেয়েছেন। এগুলো সংশোধন হবে বলে অঙ্গীকার করেছে বিআরটিএ।
আতিকুর রহমান/জেডএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জয়পুরহাটে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, পাচারকারী আটক
- ২ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য
- ৩ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের
- ৪ মহম্মদপুরে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে নাগরিক সংবর্ধনা
- ৫ সংবিধান অনুযায়ী জনগণকে সেবা দিতে আপনারা বাধ্য: ভূমি প্রতিমন্ত্রী