চাঁদপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
ফাইল ছবি
চাঁদপুরের ফরিদগঞ্জে পুকুরে পড়ে আবদুল্লাহ (২) ও মাহফুজ (২) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৭ মে) সকালে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা ও রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।
আবদুল্লাহ ষোলদানা গ্রামের মো. রুবেলের ও মাহফুজ সাহেবগঞ্জ গ্রামের কাতার প্রবাসী মাহবুবের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, পরিবারের সবার অগোচরে খেলতে গিয়ে বাড়ির পুকুরের পানিতে ডুবে পৃথক স্থানে শিশু আবদুল্লাহ ও মাহফুজের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকাগুলোতে শোকের ছায়া নেমে এসেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক পারভেজ আহমেদ বলেন, দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসার অনেক আগে মারা গেছে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শরীফুল ইসলাম/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য
- ২ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের
- ৩ মহম্মদপুরে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে নাগরিক সংবর্ধনা
- ৪ সংবিধান অনুযায়ী জনগণকে সেবা দিতে আপনারা বাধ্য: ভূমি প্রতিমন্ত্রী
- ৫ নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ-হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূরা গ্রেফতার