শ্রীমঙ্গলে তেলবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তেলবাহী একটি ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। শনিবার (১০ মে) দুপুর দেড়টার দিকে শ্রীমঙ্গল রেল স্টেশনে এ দুর্ঘটনাটি ঘটে। শ্রীমঙ্গলে রেলস্টেশনের ভেতরে ৩ নম্বর লাইনে একটি অয়েল ট্যাংকার ট্রেন লাইনচ্যুত হয়েছে।
জানা যায়, শ্রীমঙ্গল রেলস্টেশন দুপুরে তেলবাহী একটি খালি ট্রেন ঘুরানোর সময় চালকের ভুলের কারণে ইঞ্জিন লাইনচ্যুত হয়। অতে অল্পের জন্য রেললাইনের পাশে থাকা বেশ কয়েকটি ঘর দুর্ঘটনা থেকে রক্ষা পায়। তবে এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন বলেন, সিলেটগামী অয়েল ট্যাংকার ট্রেন লাইনচ্যুত হয়েছে। এটি স্টেশনের ৩ নম্বর লাইনে হওয়ায় বাকি ট্রেন চলাচলে সমস্যা হবে না। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে অয়েল ট্যাংকার ট্রেনটি উদ্ধার করতে সময় লাগবে।
ওমর ফারুক নাঈম/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি