ফেনী
অতিরিক্ত দামে পণ্য বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় ফেনীতে দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১৮ মে) বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ জরিমানা করে।
ভোক্তা অধিদপ্তর সূত্র জানায়, ফেনী শহরের তাকিয়া রোডে ভেজালবিরোধী অভিযান চালানো হয়। এসময় অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করায় রাখাল চন্দ্র সাহাকে ৫ হাজার টাকা ও শিহাব ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ফেনীর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জেলাব্যাপী ভেজাল রোধে এ অভিযান অব্যাহত থাকবে।
আবদুল্লাহ আল-মামুন/জেডএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পিরোজপুরে ১০ মণ জাটকাসহ দুই ট্রলার জব্দ, ৩ জনের কারাদণ্ড
- ২ পার্বত্য চট্টগ্রামে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্ত্রীর নির্দেশ
- ৩ জয়পুরহাটে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, পাচারকারী আটক
- ৪ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য
- ৫ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের