ঝিনাইদহ সীমান্তে মিললো কোটি টাকার হেরোইন
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাদকবিরোধী অভিযানে ১ কেজি ১৯১ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বিজিবি। এসব হেরোইনের আনুমানিক মূল্য প্রায় এক কোটি ২০ লাখ টাকা।
সোমবার (১৯ মে) সন্ধ্যা সোয়া ৭টায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক ও কোয়ার্টার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলাম সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মাদকবিরোধী অভিযান চালায় বিজিবি। এসময় সীমান্ত পিলার-৭১/৭-এস সংলগ্ন সন্তোষপুর গ্রামের একটি কবরস্থানের পাশে পরিত্যক্ত ব্যাগ থেকে ১ কেজি ১৯১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এসব হেরোইনের আনুমানিক মূল্য প্রায় এক কোটি ২০ লাখ টাকা। এছাড়া পার্শ্ববর্তী সিংনগর গ্রামের মাঠ থেকে ১৩ বোতল ভারতীয় মদ ও ৪০০ পিস ভারতীয় অবৈধ উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়।
এদিকে রাজাপুর ও নতুনপাড়া বিওপির পৃথক অভিযানে ৪৮ বোতল ভারতীয় মদ, ৯৫০ কেজি ভারতীয় আম, ৪৩টি প্লাস্টিক ক্যারেট এবং ১টি ট্রলি গাড়ী উদ্ধার করে বিজিবি।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক ও কোয়ার্টার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, উদ্ধারকৃত মাদক ও অন্যান্য মালামাল বিজিবির মালখানায় রাখা হয়েছে।
শাহজাহান নবীন/জেডএইচ/
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য
- ২ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের
- ৩ মহম্মদপুরে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে নাগরিক সংবর্ধনা
- ৪ সংবিধান অনুযায়ী জনগণকে সেবা দিতে আপনারা বাধ্য: ভূমি প্রতিমন্ত্রী
- ৫ নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ-হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূরা গ্রেফতার