বিচার না করে ভোট দিলে খুনিরা রাজপথে আসবে: রেজাউল করিম
লক্ষ্মীপুরে গণসংযোগ করেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম
জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, যারা গুম, খুন, দুর্নীতির সঙ্গে জড়িত, আগে তাদের বিচার করা উচিত। তাদের বিচার না করে যদি ভোট দেওয়া হয়, তাহলে খুনিরা আবার রাজপথে বেরিয়ে আসবে।
মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী বাজারে গণসংযোগ শেষে তিনি এ কথা বলেন।

জামায়াত নেতা রেজাউল করিম আরও বলেন, বিগত দিনে যেভাবে গুম, খুন, রাহাজানির মাধ্যমে গোটা দেশকে একটি অস্থিতিশীল অবস্থা করা হয়েছে, জুলাই বিপ্লব পরবর্তী সবার প্রত্যাশা সেই সিস্টেমের পরিবর্তন। সেই সিস্টেম রেখে যদি ভোট করা হয়, তাহলে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে না। এজন্য আমরা মনে করি সংস্কার প্রয়োজন।
তিনি বলেন, সে সংস্কার অনন্তকালের জন্য নয়। বরং একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সংস্কার করে এবং বিগত দিনে যারা এ দেশকে লুটেপুটে খেয়েছেন, তাদের বিচার করে তারপর ভোট দিতে হবে।
গণসংযোগ চলাকালে জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কাজল কায়েস/এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পিরোজপুরে ১০ মণ জাটকাসহ দুই ট্রলার জব্দ, ৩ জনের কারাদণ্ড
- ২ পার্বত্য চট্টগ্রামে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্ত্রীর নির্দেশ
- ৩ জয়পুরহাটে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, পাচারকারী আটক
- ৪ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য
- ৫ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের