নাটোরে ১৬ টন সরকারি চাল উদ্ধার করলো সেনাবাহিনী
নাটোরের সিংড়া থেকে ১৬ টন সরকারি চাল জব্দ করেছে সেনাবাহিনী। বুধবার (২১ মে) রাত ৮টার দিকে অভিযান চালিয়ে এই চাল জব্দ করা হয়। চালগুলো কাবিখার (কাজের বিনিময়ে খাদ্য অধিদপ্তরের) ছিল।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, কাবিখার জন্য বরাদ্দ করা চাল সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পাঠানো হয়। ইউএনও এসব চাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারের কাছে এলাকাভিত্তিক পাঠিয়ে দেন। চাল উত্তোলন করেই কিছু অসাধু ডিলার এসব বিক্রি করেন। চাল সিংড়া থেকে বড়াই গ্রামে নিয়ে যাওয়া হচ্ছিল।
এ বিষয়ে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, তিনি চাল জব্দের বিষয়টি জানেন না। তবে খাদ্য কর্মসূচির চাল ইউপি চেয়ারম্যানের মাধ্যমে বিতরণ করা হয়।
রেজাউল করিম রেজা/জেডএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাগুরায় অভিযোগ বাক্স উদ্বোধন করলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
- ২ খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে ৬ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ
- ৩ মা হারালেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা
- ৪ মন্ত্রী হয়ে রাজশাহী গিয়ে তিন ইচ্ছার কথা জানালেন মিনু
- ৫ সোমবার থেকে শুরু হচ্ছে লালন স্মরণোৎসব, ছেঁউড়িয়ায় বাড়ছে ভক্তদের ভিড়