ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ মে) দুপুরের দিকে উপজেলার কুণ্ডা ইউনিয়নের কুণ্ডা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো, কুণ্ডা গ্রামের মো. মাফিকুল মিয়ার মেয়ে তাছমিয়া আক্তার (৩) ও উপজেলার চাতলপাড় ইউনিয়নের ধানতুলিয়া গ্রামের দেলোয়ারের মেয়ে তারা নূর (৩)। ওই দুই শিশু সম্পর্কে খালাতো বোন। নিহত তারা নূর কুণ্ডা এলাকায় খালার বাড়িতে বেড়াতে গিয়েছিল।
পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, শুক্রবার বেলা ১১টার দিকে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলা করছিল দুই শিশু। তাছমিয়ার মা পুকুরপাড়ের পাশে গৃহস্থালি কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর দুজনকে দেখতে না পেয়ে বাড়ির আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। আশপাশে না পেয়ে স্থানীয়দের সহযোগিতায় মাইকে তাদের নিখোঁজের বিষয়টি জানানো হয়।
এর কিছুক্ষণ পর এক ব্যক্তি পুকুরে কিছু একটা ভাসতে দেখে এগিয়ে গিয়ে দুই শিশুর নিথর দেহ দেখতে পান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।
দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম বলেন,বর্ষাকালে এ ধরনের দুর্ঘটনার আশঙ্কা বাড়ে। শিশুদের প্রতি অভিভাবকদের অতিরিক্ত নজরদারি বাড়ানো উচিত।
আবুল হাসনাত মো. রাফি/এমএন/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পিরোজপুরে ১০ মণ জাটকাসহ দুই ট্রলার জব্দ, ৩ জনের কারাদণ্ড
- ২ পার্বত্য চট্টগ্রামে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্ত্রীর নির্দেশ
- ৩ জয়পুরহাটে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, পাচারকারী আটক
- ৪ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য
- ৫ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের