ভোলায় ৬ দফা দাবিতে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনে তালা
ভোলায় ৬ দফা দাবিতে বিক্ষোভ করে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
শনিবার (২৪ মে) দুপুর পৌনে ২টার দিকে আমরা ভোলাবাসীর নামে একটি সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেয়।
এর আগে বেলা ১১টার দিকে শহরের বাংলা স্কুল মাঠে ঘরে গ্যাস সংযোগ, গ্যাস ভিত্তিক শিল্প কারখানা, ভোলা-বরিশাল সেতুসহ ৬ দফা দাবিতে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে তারা ইন্ট্রাকো কম্পানির রিফুয়েলিং স্টেশন অফিসের সামনে গিয়ে ঘেরাও করে গেটে তালা ঝুলিয়ে দেন।

আমরা ভোলাবাসীর আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর জানান, ৬ দফা দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। কিন্তু কোনো দাবি মানা হয়নি। আজও ৬ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছি। পরে ইন্ট্রাকো কম্পোনির রিফুয়েলিং স্টেশন ঘেরাও করে তালা ঝুলিয়ে দিয়েছি। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।
জুয়েল সাহা বিকাশ/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জয়পুরহাটে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, পাচারকারী আটক
- ২ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য
- ৩ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের
- ৪ মহম্মদপুরে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে নাগরিক সংবর্ধনা
- ৫ সংবিধান অনুযায়ী জনগণকে সেবা দিতে আপনারা বাধ্য: ভূমি প্রতিমন্ত্রী