কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু
ফাইল ছবি
কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোছা. রুবিনা (৩২) এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (২৫ মে) সকালে সদর উপজেলার নগুয়া বগাদিয়া তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রুবিনা ওই এলাকার মো. মনিরের স্ত্রী।
জানা যায়, রোববার সকালে রান্নাঘরে রান্না করতে যান রুবিনা। এসময় বৈদ্যুতিক হিটার মেশিনে বিদ্যুৎতায়িত হয়ে ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবিনাকে মৃত ঘোষণা করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন। মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এসকে রাসেল/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে মসজিদে যাওয়ার সময় শ্রমিককে গুলি করে হত্যা
- ২ কুমিল্লায় নির্বাচনি সহিংসতায় ২২ বসতঘরে হামলার অভিযোগ
- ৩ বাগেরহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় দুই দিনে একজন নিহত, আহত ৯০
- ৪ হাসনাত আবদুল্লার আসনে ভোট বাতিল চান প্রতিদ্বন্দ্বী প্রার্থী
- ৫ ধানের শীষে ভোট দেওয়ায় তালাকপ্রাপ্ত গৃহবধূর দায়িত্ব নিলেন তারেক রহমান