নাটোরে দোকানে হামলা, বিএনপি নেতা গ্রেফতার
ব্যবসায়ীর দোকানে হামলার অভিযোগে নাটোরের গুরুদাসপুরের চাপিলা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেনকে (৪৩) গ্রেফতার করেছে যৌথবাহিনী। একই সঙ্গে তার সহযোগী আবুল কালামকে (৬৫) গ্রেফতার করা হয়।
সোমবার (২৬ মে) সকালে উপজেলার মকিমপুরে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি মকিমপুর বাজারে মনিরুল ইসলামের দোকানে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তাদের গ্রেফতার করা হয়েছে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন, মামলায় অভিযুক্ত ব্যক্তি হিসেবে শামীম হোসেন ও আবুল কালামকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে নাটোর কারাগারে পাঠানো হয়েছে।
রেজাউল করিম রেজা/জেডএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাগুরায় অভিযোগ বাক্স উদ্বোধন করলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
- ২ খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে ৬ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ
- ৩ মা হারালেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা
- ৪ মন্ত্রী হয়ে রাজশাহী গিয়ে তিন ইচ্ছার কথা জানালেন মিনু
- ৫ সোমবার থেকে শুরু হচ্ছে লালন স্মরণোৎসব, ছেঁউড়িয়ায় বাড়ছে ভক্তদের ভিড়