ফেনীতে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-থ্রিপিস জব্দ
ফেনীতে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রিপিস ও ইনজেকশন জব্দ করেছে (বিজিবি)। মঙ্গলবার (২৭ মে) সকালে জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, জব্দ মালামালের মধ্যে ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, থ্রিপিস, কাশ্মীরি শাল, থান কাপড় ও ইনজেকশন রয়েছে। এগুলোর আনুমানিক বাজারমূল্য এক কোটি ২৪ লাখ ৩৯ হাজার ৭ শত ৬০ টাকা। জব্দ মালামাল স্থানীয় কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এছাড়া চোরাচালানের বিরুদ্ধে বিজিবির কঠোর নীতি অব্যাহত থাকবে।’
আবদুল্লাহ আল-মামুন/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পিরোজপুরে ১০ মণ জাটকাসহ দুই ট্রলার জব্দ, ৩ জনের কারাদণ্ড
- ২ পার্বত্য চট্টগ্রামে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্ত্রীর নির্দেশ
- ৩ জয়পুরহাটে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, পাচারকারী আটক
- ৪ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য
- ৫ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের