ঝিনাইদহ
ঝিনাইদহ সীমান্ত দিয়ে পারাপারের সময় আটক ১২
ঝিনাইদহ সীমান্ত দিয়ে পারাপারের সময় নারী ও শিশু সহ ১২ জনকে আটক করেছে বিজিবি। আটকদের মধ্যে সাতজন নারী ও দুজন শিশু।
মঙ্গলবার (২৭ মে) মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আটকরা হলেন, নড়াইলের কালিয়া থানার আটলিয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে শাহিনুর রহমান সবুজ (২৫), যশোরের অভয়নগরের মশিয়াহাটি গ্রামের দিল্লীশ্বর বিশ্বাসের ছেলে দীনেশ বিশ্বাস (৪৫) ও বাগেরহাটের ফকিরহাট থানার ডহর মৌতোগ গ্রামের গৌরাঙ্গ মজুমদারের ছেলে গৌরব মজুমদার (২১)।
বিজিবি জানিয়েছে, মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধীন কুমিল্লাপাড়া, বাঘাডাঙ্গা, বেনীপুর ও খোসালপুর বিওপি পৃথক অভিযান পরিচালনা করে। এসব অভিযানে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে ও ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগ ১২ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে সাতজন নারী ও দুজন শিশু রয়েছে। আটক সবাই বাংলাদেশি নাগরিক।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মামলা দায়েরের মাধ্যমে আটকদের আদালতে সোপর্দ করা হবে।
শাহজাহান নবীন/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের
- ২ মহম্মদপুরে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে নাগরিক সংবর্ধনা
- ৩ সংবিধান অনুযায়ী জনগণকে সেবা দিতে আপনারা বাধ্য: ভূমি প্রতিমন্ত্রী
- ৪ নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ-হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূরা গ্রেফতার
- ৫ দিনাজপুর মেডিকেল কলেজে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে মারামারি