ভোলায় সব রুটে লঞ্চ-ফেরি চলাচল বন্ধ
নিন্মচাপের প্রভাবে ভোলার মেঘনা ও তেঁতুলিয়ার পানি স্বাভাবিকের চেয়ে ৯ সেন্টিমিটার বেড়েছে। উত্তাল হয়ে উঠেছে নদীর পানি। গতকাল রাত থেকেই এখন পর্যন্ত ভোলায় বৃষ্টি হচ্ছে। ফলে বৈরি আবহাওয়ার কারণে ভোলায় সব নৌরুটে লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ রয়েছে।
এদিকে ভোলা পানি উন্নয়ন বোর্ড ডিভিশন-১ এর নির্বাহী প্রকৌশলী জানান, মেঘনা ও তেঁতুলিয়ার পানি এখনো বিপৎসিমার ওপর প্রভাবিত হয়নি। তবে পানি স্বাভাবিকের চেয়ে ৯ সেন্টিমিটার বেড়েছে। আজ বিকেলে জোয়ারের পানি আরও বাড়তে পারে।
অন্যদিকে ভোলা বিআইডব্লিটিএয়ের সহকারী পরিচালক মো. রিয়াদ হোসেন জানান, বৈরি আবহাওয়ার কারণে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ভোলা-বরিশাল, ভোলা-ঢাকাসহ সব রুটের লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়।
ভোলা বিআইডব্লিটিসির ব্যবস্থাপক মো. কাউছার আহমেদ জানান, বৈরি আবহাওয়ার কারণে ভোলা-লক্ষ্মীপুর ও ভোলা-বরিশাল রুটের ফেরি চলাচল বন্ধ রয়েছে।
জুয়েল সাহা বিকাশ/জেডএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পার্বত্য চট্টগ্রামে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্ত্রীর নির্দেশ
- ২ জয়পুরহাটে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, পাচারকারী আটক
- ৩ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য
- ৪ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের
- ৫ মহম্মদপুরে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে নাগরিক সংবর্ধনা