ভোলায় প্লাবিত বসতঘর, ভেসে গেছে গবাদিপশু
ভোলায় নিম্নচাপের প্রভাবে মেঘনা নদীর পানি স্বাভাবিকের চেয়ে ১০০ সেন্টিমিটার বেড়েছে। এতে চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন ঢালচর ইউনিয়নের শতাধিক বসতঘর পানিতে প্লাবিত হয়েছে। আর পানিবন্দি রয়েছে প্রায় দেড় থেকে দুই শতাধিক মানুষ। বসতঘরে পানি উঠায় অনেকে আবার খাটে উঠে বসে রয়েছে।

ঢালচরের স্থানীয় বাসিন্দা মো. ইউসুফ ফরাজি ও মো. ফরহাদ হোসেন জানান, বুধবার দুপুরের দিকে জোয়ারের পানি প্রবেশ করে। এতে ঢালচরের শতাধিক বসতঘর প্লাবিত হয়। পানিবন্দি হয়ে পড়ে প্রায় ২০০ মানুষ।

পানি উন্নয়ন বোড ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী আসফাউদদৌলা জানান, নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার দুপুরের দিকে নদীর পানি স্বাভাবিকের চেয়ে প্রায় ১০০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। আর ঢালচরের বেড়িবাঁধ না থাকায় জোয়ারের পানি প্রবেশ করেছে। তবে ২-৩ ঘণ্টা পর জোয়ার কমে গেলে পানি নেমে যাবে।
জুয়েল সাহা বিকাশ/জেডএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পার্বত্য চট্টগ্রামে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্ত্রীর নির্দেশ
- ২ জয়পুরহাটে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, পাচারকারী আটক
- ৩ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য
- ৪ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের
- ৫ মহম্মদপুরে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে নাগরিক সংবর্ধনা