বাসা থেকে বেরিয়ে নিখোঁজ আদরের বিড়াল, খুঁজে পেতে পুরস্কার ঘোষণা
বাসা থেকে নিখোঁজ হয়ে গেছে শখের বিড়াল। আদর করে বিড়ালটির নাম রাখা হয়েছিল ফ্লোপি। বুধবার (২৮ মে) হঠাৎ দুপুরের দিকে পিরোজপুর পৌরসভার বলাকা ক্লাব এলাকার সজীবের বাসা থেকে এটি হারিয়ে যায়। এরপর থেকে বিড়ালের শোকে দিশেহারা পরিবার।
অনেক খোঁজাখুঁজি করেও বিড়াল না পেয়ে এলাকা জুড়ে মাইকিং করা হচ্ছে। পুরস্কারও ঘোষণা করা হয়েছে।
বিড়ালের মালিক ইয়াসিন আহমেদ সজীব জানান, পার্শিয়ান জাতের সাদা রঙের বিড়াল এটি। দাম প্রায় ৩০-৪০ হাজার টাকা।
তিনি বলেন, এটি আমার খুব প্রিয়। বাড়িতে বাবা-মাসহ আমরা সবাই এর দেখভাল করি। আমার ধারণা বুধবার দুপুরের দিকে যেকোনোভাবে বিড়ালটি বাসা থেকে বেরিয়ে হারিয়ে যায়। আশপাশের বিভিন্ন স্থানে খুঁজে না পাওয়ার পর বিড়ালটির সন্ধান পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছি। এমনকি এলাকা জুড়ে মাইকিং করা হচ্ছে। বিড়ালটির সন্ধান দিতে পারলে পুরস্কার দেওয়া হবে।
সজীব আরও বলেন, বিড়াল খুঁজে পেতে এলাকাবাসীর সহযোগিতা কামনা করছি। বিড়াল নিখোঁজের বিষয়ে থানায় একটা সাধারণ ডায়েরিও করছি।
মো. তরিকুল ইসলাম/জেডএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জয়পুরহাটে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, পাচারকারী আটক
- ২ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য
- ৩ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের
- ৪ মহম্মদপুরে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে নাগরিক সংবর্ধনা
- ৫ সংবিধান অনুযায়ী জনগণকে সেবা দিতে আপনারা বাধ্য: ভূমি প্রতিমন্ত্রী