ভোলায় ফেরি চলাচল শুরু
বৈরি আবহাওয়ায় বন্ধ থাকার একদিন পর ভোলা-লক্ষ্মীপুর ও ভোলা-বরিশাল রুটের ফেরি চলাচল শুরু হয়েছে।
শুক্রবার (৩০ মে) সকাল থেকে ভোলার ইলিশা টু লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট ও ভোলার ভেদুরিয়া টু বরিশালের লাহারহাট রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
ভোলার ইলিশার বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক মো. কাউছার আহমেদ জানান, সকাল ৮টার দিকে ইলিশা ঘাট থেকে যানবাহন ও যাত্রী নিয়ে লক্ষ্মীপুরের মজুচৌধুরী ঘাটের উদ্দেশ্যে ফেরি ছেড়ে গেছে। এছাড়া অপর প্রান্ত থেকে ফেরি ছেড়ে এসেছে। ভোলার ভেদুরিয়া ঘাট থেকেও বরিশালের লাহারহাট ঘাটের উদ্দেশ্যে ফেরি ছেড়ে গেছে।
এর আগে বৃহস্পতিবার সকাল থেকে নিম্নচাপ ও বৈরি আবহাওয়ার কারণে ভোলা-লক্ষ্মীপুর এবং ভোলা-বরিশাল রুটের ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
জুয়েল সাহা বিকাশ/জেডএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য
- ২ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের
- ৩ মহম্মদপুরে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে নাগরিক সংবর্ধনা
- ৪ সংবিধান অনুযায়ী জনগণকে সেবা দিতে আপনারা বাধ্য: ভূমি প্রতিমন্ত্রী
- ৫ নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ-হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূরা গ্রেফতার