নাটোরে দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার
নাটোরের লালপুরে এক দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২ জুন) ভোরে উপজেলার আড়বাব ইউনিয়নের সুন্দর গড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সুন্দর গড়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে রইজুল ইসলাম (৪০) ও তার স্ত্রী ফাতেমা খাতুন (৩০)।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রোববার (১ জুন) রাতে স্বামী ও স্ত্রী ঘুমাতে যান। সোমবার ভোরে দীর্ঘক্ষণ দরজা না খোলায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখা যায়, শোবার ঘরে স্ত্রী ফাতেমা ও ঘরের পাশে থাকা তামাকের ঘরের আড়ার সঙ্গে রইজুল ঝুলন্ত অবস্থায় রয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
রেজাউল করিম রেজা/এমএন/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাগুরায় অভিযোগ বাক্স উদ্বোধন করলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
- ২ খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে ৬ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ
- ৩ মা হারালেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা
- ৪ মন্ত্রী হয়ে রাজশাহী গিয়ে তিন ইচ্ছার কথা জানালেন মিনু
- ৫ সোমবার থেকে শুরু হচ্ছে লালন স্মরণোৎসব, ছেঁউড়িয়ায় বাড়ছে ভক্তদের ভিড়