ফুলবাড়ীতে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আটক
দিনাজপুরের ফুলবাড়ীতে দুর্নীতি দমন মামলায় উপজেলার হিসাবরক্ষণ কর্মকর্তা সাইদুর রহিমকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় তাকে গ্রেফতার করা হয়।
ফুলবাড়ী থানা পুলিশের ওসি মোকছেদ আলী জানান, দুর্নীতি দমন কমিশন রংপুর এর উপ পরিচালক মোজাহার আলীর নেতৃত্বে ৩ সদস্যের একটি দল বিকেল সাড়ে ৫ টায় ফুলবাড়ী থানা পুলিশের সহায়তায় উপজেলা চত্বরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে গত ২০১৩ সালের ৬ মে রংপুর সদর কোতয়ালি থানায় একটি দুর্নীতির মামলা দায়ের করা হয়েছিল। যার মামলা নম্বর ১৫। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সাইদুর রহিম গত বছরের (২০১৫ সাল) ৬ মে থেকে ফুলবাড়ীতে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এমদাদুল হক মিলন/ এমএএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুরে দুই জনসভায় বক্তব্য রাখবেন জামায়াত আমির
- ২ সহজ হবে না বিএনপির জয়, চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতার আভাস
- ৩ মানিকগঞ্জে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
- ৪ গণমাধ্যম কর্মীদের জন্য পৃথক কর্মপরিকল্পনা জামায়াত নেতা ড. মাসুদের
- ৫ বিএনপি-জাপাসহ বিভিন্ন দলের দেড়শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান