গাজীপুরে বিকাশকর্মীকে গুলি করে টাকা ছিনতাই
গাজীপুরে এক বিকাশ কর্মীকে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপরে গাজীপুর মহানগরীর পূবাইলের মীরেরবাজার এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ওই বিকাশ কর্মীর নাম তাজমীর (২৫) তিনি উরুতে এবং হাতে গুলিবিদ্ধ হয়েছেন। গুরুত্বর আহতাবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিকাশের অপর কর্মী আরমান জানান, তাজমীর, রনি ও তিনি নিজে ৩ জন বিকাশকর্মী গাজীপুরের কালীগঞ্জ উপজেলা, গাজীপুর সিটি করপোরেশনের পূবাইলসহ বিভিন্ন দোকান থেকে বিকাশের টাকা সংগ্রহ করে ট্রাস্ট ব্যাংকের মীরেরবাজার শাখায় জমা দেয়ার জন্য যাচ্ছিলাম। দুপুর আড়াইটার দিকে মীরেরবাজার এলাকায় পৌঁছলে ৩ মোটরসাইকেলে আসা ৬ দুর্বৃত্ত আমাদের ঘোরও করে পিস্তল ঠেকিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিতে থাকে। এসময় তাজমীর টাকার ব্যাগ নিয়ে দৌড় দিলে দুর্বৃত্তরা তাকে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এতে তাজমীর উরু এবং হাতে গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি দাবি করেন, ছিনতাইকারীরা আমাদের কাছ থেকে ৪ লাখ ১৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ঢাকা বাইপাস সড়ক দিয়ে জয়দেবপুর চৌরাস্তার দিকে চলে যায়।
জয়দেবপুর থানার পূবাইল ক্যাম্পের ইনচার্জ এস আই মোবারক হোসেন জানান, ছিনতাইকারীদের গুলিতে এক বিকাশকর্মী হাতে ও উরুতে গুলিবিদ্ধ হলেও টাকা নিতে পারেনি। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আমিনুল ইসলাম/ এমএএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বরিশালে ১ লাখ টাকা ও বিএনপির ভোটার স্লিপসহ দুই ব্যক্তি আটক
- ২ ঝালকাঠিতে অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু
- ৩ রাতে ভোটকেন্দ্রে জামায়াতের প্রার্থীর প্রবেশ ঘিরে উত্তেজনা
- ৪ রেজাল্ট শিটে পোলিং এজেন্টের অগ্রিম সই, প্রিসাইডিং কর্মকর্তাকে অপসারণ
- ৫ টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মীকে জরিমানা