টাঙ্গাইলে ট্রাকে মাইক্রোবাসের ধাক্কা, ২ ছেলেসহ বাবা নিহত
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দিয়ে দুমড়েমুচড়ে যায় মাইক্রোবাসটি
টাঙ্গাইলের বাসাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় দুই ছেলেসহ বাবা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শেরপুরের কামার চর এলাকার আমজাদ মণ্ডল (৬৫), তার ছেলে অতুল মণ্ডল (১৩) ও রাহাত মণ্ডল (২৬)। এছাড়া নিহত আমজাদ হোসেনের স্ত্রীসহ আরও তিনজন আহত হয়েছেন।
এ বিষয়ে গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামাল উদ্দিন জাগো নিউজকে বলেন, সোমবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলো। মাইক্রোবাসটি মহাসড়কের করাতিপাড়া বাইপাস এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের যাত্রী আমজাদ মণ্ডল ও তার দুই ছেলের মৃত্যু হয়। এছাড়া আমজাদ মণ্ডলের স্ত্রীসহ তিনজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আব্দুল্লাহ আল নোমান/এমএন/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পিরোজপুরে ১০ মণ জাটকাসহ দুই ট্রলার জব্দ, ৩ জনের কারাদণ্ড
- ২ পার্বত্য চট্টগ্রামে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্ত্রীর নির্দেশ
- ৩ জয়পুরহাটে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, পাচারকারী আটক
- ৪ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য
- ৫ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের