সম্মেলন শেষে স্টেডিয়াম পরিষ্কার করে দিলেন জামায়াতের নেতাকর্মীরা
সম্মেলনস্থলের ময়লা-আবর্জনা পরিষ্কার করছেন জামায়াতের নেতাকর্মীরা/ছবি-জাগো নিউজ
কিশোরগঞ্জে কর্মী সম্মেলন শেষে সম্মেলনস্থলের ময়লা পরিষ্কার ও খুঁটির গর্ত ভরাট করে দিয়েছেন জামায়াতে ইসলামীর জেলা শাখার নেতাকর্মীরা।
বুধবার (৪ জুন) সকালে কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী ও সেক্রটারি মাওলানা নাজমুল ইসলামের নেতৃত্ব দলটির নেতাকর্মীরা সম্মেলনস্থল পুরাতন স্টেডিয়ামে পরিষ্কার অভিযান পরিচালনা করেন।

দলীয় সূত্রে জানা গেছে, ৩১ মে প্রশাসনের অনুমতি নিয়ে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে কর্মী সম্মেলন করে জেলা জামায়াতে ইসলামী। কর্মী সম্মেলন করতে স্টেডিয়ামে তৈরি করা হয় প্যান্ডেল। প্যান্ডেলের বাঁশ পুঁততে করা হয়েছিল অনেকগুলো গর্ত। এছাড়া জেলার ১৩টি উপজেলা থেকে আগত কর্মী-সমর্থকদের ব্যবহার করা পানির বোতল, খাবারের প্যাকেট ও কাগজের ময়লা জমে স্টেডিয়ামে। এগুলো বিবেচনায় নিয়ে পাঁচ ট্রাক বালু ফেলে গর্তগুলো ভরাট ও ময়লা পরিষ্কার করা হয়।

কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলী বলেন, স্টেডিয়ামটিতে আগের পরিবেশে ফিরিয়ে দিতেই আমরা কাজগুলো করেছি। যাতে আজকের পর থেকেই স্টেডিয়াম খেলার উপযুক্ত হয়।
এসকে রাসেল/এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুমিল্লায় নির্বাচনি সহিংসতায় ২২ বসতঘরে হামলার অভিযোগ
- ২ বাগেরহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় দুই দিনে একজন নিহত, আহত ৯০
- ৩ হাসনাত আবদুল্লার আসনে ভোট বাতিল চান প্রতিদ্বন্দ্বী প্রার্থী
- ৪ ধানের শীষে ভোট দেওয়ায় তালাকপ্রাপ্ত গৃহবধূর দায়িত্ব নিলেন তারেক রহমান
- ৫ ড. মোশাররফকে জামায়াতের পরাজিত প্রার্থীর ফুলেল শুভেচ্ছা