ভোলায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
ভোলার মনপুরায় পুকুরে ডুবে তানজিলা আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৮ জুন) সকালে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
তানজিলা আক্তার ওই গ্রামের মো. মনির হোসেনের মেয়ে।
নিহতের আত্মীয় মো. মনির জানান, সকালে শিশুর মা সংসারের কাজে ব্যস্ত ছিলেন। তার বাবা কাজে বের হন। শিশুটি বসতঘর থেকে বের হয়ে ঘরের পাশে পুকুরঘাটে খেলাধুলা করছিল। কোনো এক সময় সে পুকুরে পরে যায়। পরে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। দীর্ঘক্ষণ পর মরদেহ পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করেন।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জুয়েল সাহা বিকাশ/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য
- ২ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের
- ৩ মহম্মদপুরে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে নাগরিক সংবর্ধনা
- ৪ সংবিধান অনুযায়ী জনগণকে সেবা দিতে আপনারা বাধ্য: ভূমি প্রতিমন্ত্রী
- ৫ নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ-হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূরা গ্রেফতার