গারো পাহাড়ে মিললো বন্যহাতির মৃত শাবক
শেরপুরের নালিতাবাড়ীতে একটি বন্যহাতির মৃত্যু হয়েছে। সোমবার (৯ জুন) দুপুরে উপজেলার দাওধারা বনে ময়নাতদন্ত শেষে সেটি মাটিচাপা দেওয়া হয়।
বন বিভাগ কর্মকর্তারা জানান, শুক্রবার উপজেলার দাওধারা গারো পাহাড় এলাকায় বন্যহাতির চিৎকার শুনতে পান স্থানীয়রা। ঈদের দিন হওয়ায় (শনিবার) কেউ জঙ্গলে প্রবেশ করেননি। রোববার বন বিভাগ, ইআরটি সদস্য ও স্থানীয় লোকজন একসঙ্গে পাহাড়ে অনুসন্ধানে যান। এ সময় বিকেলে তারা সদ্য জন্ম নেওয়া একটি হাতির শাবকের মৃতদেহ খুঁজে পান। তবে আশপাশের বন্যহাতির একটি দলের উপস্থিতি থাকায় শাবকটি উদ্ধার এবং পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব হয়নি।
উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে ভেটেরিনারি সার্জন সাকিব হোসেনসহ বন বিভাগের কর্মকর্তারা মৃত শাবকটি পরীক্ষা-নিরীক্ষা করে সোমবার বিকেল সেটি মাটিচাপা দেন।
বন বিভাগের ওয়াইল্ড লাইফ রেঞ্জার মো. আব্দুল্লাহ আল আমীন বলেন, ‘ধারণা করছি প্রসবজনিত কারণে বন্যহাতির শাবকটি মারা গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।’
মধুটিলা ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলী বলেন, মৃত শাবকটির বয়স এক-দুই দিনের বেশি নয়। হাতিটিকে বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী মৃতদেহ পরীক্ষার পর মাটিচাপা দেওয়া হয়েছে।
উমর ফারুক সেলিম/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পিরোজপুরে ১০ মণ জাটকাসহ দুই ট্রলার জব্দ, ৩ জনের কারাদণ্ড
- ২ পার্বত্য চট্টগ্রামে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্ত্রীর নির্দেশ
- ৩ জয়পুরহাটে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, পাচারকারী আটক
- ৪ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য
- ৫ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের