জয়পুরহাট
ঢাকাগামী বাসে সেনা অভিযান, অতিরিক্ত ভাড়া ফেরত পেলেন যাত্রীরা
জয়পুরহাট থেকে ঢাকাগামী বাসে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অভিযান চালিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা।
বুধবার (১১ জুন) রাতে জয়পুরহাট-বগুড়া সড়কে জেলার ক্ষেতলাল ও কালাই উপজেলায় পৃথক চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আলম এন্টারপ্রাইজ, সেলফি এন্টারপ্রাইজ, এসআর প্লাস, শাহ ফতেহ আলী পরিবহন, মেঘা এন্টারপ্রাইজ, নাদের এন্টারপ্রাইজ, হানিফ এন্টারপ্রাইজ এবং আহাদ এন্টারপ্রাইজের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পান সেনাসদস্যরা। তাৎক্ষণিকভাবে বাস কর্তৃপক্ষের কাছ থেকে আদায় করা ৫৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করে ১৮২ জন যাত্রীর কাছে তা ফেরত দেওয়া হয়।
জয়পুরহাট সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন তৌফিক-ই-এলাহী বলেন, যাত্রীদের স্বার্থে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
আল মামুন/এসআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভোলায় ইসলামী আন্দোলন ও জামায়াত কর্মীদের মারামারি, আহত ৪
- ২ পুরোনো আওয়ামী কায়দায় পুলিশকে ব্যবহারের চেষ্টা হচ্ছে
- ৩ প্রাইভেট পড়ে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো দুই সহপাঠীর
- ৪ ১৭ বছরের ঐক্যবদ্ধ বিএনপিতে ভাঙন ধরালো ২৬’র নির্বাচন
- ৫ শহীদ ওসমান হাদির হত্যার নিরপেক্ষ তদন্ত জাতিসংঘের অধীনেই হতে হবে