কুষ্টিয়ায় অর্ধশতাধিক স্থাপনা গুঁড়িয়ে দিলো প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালীতে সরকারি জমিতে অবৈধভাবে নির্মাণাধীন পাকা দোকানঘর ভেঙে গুড়িয়ে দিয়েছে প্রশাসন। এছাড়া সড়কের ওপর থেকে প্রায় অর্ধশতাধিক ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করা হয়।
বৃহস্পতিবার (১২ জুন) বেলা ১১টা থেকে বিকেল পৌনে ৪টা পর্যন্ত উপজেলার পান্টি ইউনিয়নের কৃষ্ণপুর বাজার, পান্টি গোলাবাড়ি মোড়, নওশের মোড় এবং ইউনিয়ন ভূমি কার্যালয় এলাকায় অভিযান চালায় প্রশাসন।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার।
জানা গেছে, পান্টি ইউনিয়নের কৃষ্ণপুর বাজার এলাকায় পানি উন্নয়ন বোর্ডের জমিতে অবৈধভাবে দোকান ঘর নির্মাণ করছিলেন স্থানীয় জলিল শেখের ছেলে জামাল উদ্দিন। খবর পেয়ে অভিযান চালিয়ে ঘর ভেঙে তাকে এক হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া পান্টি গোলাবাড়ি মোড়, নওশের মোড় এবং ইউনিয়ন ভূমি কার্যালয় এলাকায় সড়ক দখল করে স্থায়ী-অস্থায়ী দোকান বসিয়ে ব্যবসা করছিলেন অসাধু ব্যক্তিরা। এতে সড়ক সরু হয়ে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হয়। খবর পেয়ে অভিযান চালিয়ে অন্তত অর্ধশতাধিক দোকান উচ্ছেদ করে প্রশাসন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার বলেন, সরকারি জমিতে অবৈধভাবে নির্মাণাধীন পাকা দোকানঘর ভেঙে গুড়িয়ে দিয়ে একজনকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সড়কের ওপর থেকে প্রায় অর্ধশতাধিক দোকান ঘর উচ্ছেদ করা হয়।
আল-মামুন সাগর/জেডএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বুকে কষ্ট রেখে আমরা ফলাফল মেনে নিয়েছি: শফিকুর রহমান
- ২ মাদক কারবারে বাধা দেওয়ায় স্ত্রী ও সন্তানকে খুঁটিতে বেঁধে নির্যাতন
- ৩ সুষ্ঠু নির্বাচনের আশা করেছিলাম, হয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের: ফয়জুল করীম
- ৪ ফুলবাড়ী সীমান্তে ভারতীয় নাগরিকসহ গ্রেফতার ৩
- ৫ নির্মাণাধীন ব্রিজে গাড়ি চলাচলে বাধা, ম্যানেজারকে ‘তুলে নেওয়ার’ হুমকি