কালিয়াকৈরে পোশাক কারখানায় আগুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় নূরু গ্রুপের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কালিয়াকৈর ও আশপাশের স্টেশনের ৪টি ইউনিটের কর্মীরা কাজ করছে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কালিয়াকৈর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার অপূর্ব বল জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ওই কারখানার ৬ তলা ভবনের দ্বিতীয় তলার কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কালিয়াকৈর ও সাভার ইপিজেড স্টেশনের ৪টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আমিনুল ইসলাম/এফএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বরিশালে ১ লাখ টাকা ও বিএনপির ভোটার স্লিপসহ দুই ব্যক্তি আটক
- ২ ঝালকাঠিতে অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু
- ৩ রাতে ভোটকেন্দ্রে জামায়াতের প্রার্থীর প্রবেশ ঘিরে উত্তেজনা
- ৪ রেজাল্ট শিটে পোলিং এজেন্টের অগ্রিম সই, প্রিসাইডিং কর্মকর্তাকে অপসারণ
- ৫ টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মীকে জরিমানা