ছেলে প্রবাসে যাবে, কাপড় ইস্ত্রি করতে গিয়ে মায়ের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্টে শিল্পী বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (১৬ জুন) সন্ধ্যায় উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের উত্তর পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিল্পী বেগম ওই গ্রামে বাসিন্দা ইরাক প্রবাসী জলফু মিয়ার স্ত্রী।
খোঁজ নিয়ে জানা গেছে, শিল্পী বেগমের ছেলে ওয়াসিম প্রবাসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এজন্য তার মা বাড়িতে বৈদ্যুতিক ইস্ত্রি দিয়ে ছেলের কাপড় ইস্ত্রি করছিলেন। এসময় বৈদ্যুৎস্পৃষ্টে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আবুল হাসনাত মো. রাফি/এমএন/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুষ্টিয়ায় এত ক্ষমতা নিয়ে কে চলে আমি দেখবো: আমির হামজা
- ২ পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা, পালিয়েও শেষ রক্ষা হলো না রিহাতের
- ৩ চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট
- ৪ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন
- ৫ টিএসসিতে লাঠি হাতে তেড়ে আসা তরুণ গাজীপুরে হত্যা মামলার প্রধান আসামি