ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণ গেলো তরুণের
দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনের ছাদ থেকে পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ জুন) দুপুর সাড়ে ১২টা দিকে রামসাগর এক্সপ্রেস ট্রেনের ছাদ থেমে পড়ে এই ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম সাগর (১৮)। তিনি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মনিরামপুর গ্রামের হাসানুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, গাইবান্ধার বোনারপাড়া স্টেশন থেকে ছেড়ে আসা রামসাগর এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুর রেলওয়ে জংশন স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে আসে। এসময় অনেক যাত্রী সিট না পেয়ে ছাদের ওপরে ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেনটি স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে প্রবেশের সময় সাগর উঠে দাঁড়িয়ে হাত ওপরে তোলেন। এসময় তার হাত ওয়াটার লাইনের পাইপের সঙ্গে লেগে যায়। এতে ট্রেন থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
পার্বতীপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম ট্রেন থেকে পড়ে তরুণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এমদাদুল হক মিলন/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি