ব্রাহ্মণবাড়িয়া
আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপির দুই নেতার বিরোধের জেরে দফায় দফায় সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন। সোমবার (১৬ জুন) দুপুরে উপজেলার মেহারিতে এ ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাটে হামলা হয়।ৎ
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মো. আবদুল আউয়ালের সঙ্গে শ্রম বিষয়ক সম্পাদক মোস্তফা কামালের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে এ বিরোধ। এর জের ধরে সোমবার দুপুরে মেহারি ইউনিয়নের শিমরাইল সাতপাড়া এলাকায় দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক মানুষ উপস্থিত হয়েছে।
আহতদের মধ্যে কামাল মিয়া (২৪), জসিম উদ্দিন (৪০), কিবরিয়া (৫০) ও টেঁটা বিদ্ধ সুমন মিয়াকে (৪৫) কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে সহিংসতা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।
আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জয়পুরহাটে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, পাচারকারী আটক
- ২ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য
- ৩ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের
- ৪ মহম্মদপুরে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে নাগরিক সংবর্ধনা
- ৫ সংবিধান অনুযায়ী জনগণকে সেবা দিতে আপনারা বাধ্য: ভূমি প্রতিমন্ত্রী