ফেনী সীমান্ত দিয়ে আরও ১১ জনকে ঠেলে পাঠালো বিএসএফ
ফেনীর ছাগলনাইয়া সীমান্ত দিয়ে নারী-শিশুসহ আরও ১১ জনকে ঠেলে দিয়েছে বিএসএফ। বুধবার (১৮ জুন) দিনগত রাতে উপজেলার যশপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
এদের মধ্যে একজন পুরুষ, সাতজন নারী ও তিনজন শিশু রয়েছে। আটকরা যশোর, নড়াইল ও সাতক্ষীরার বাসিন্দা।
বিজিবি জানায়, রাত ২টার দিকে ফেনীর ছাগলনাইয়া উপজেলার যশপুর বিওপির মটুয়া ২১৯১ পিলার দিয়ে বৈরী আবহাওয়ার সুযোগে ১১ জনকে বাংলাদেশে ঠেলে পাঠায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এসময় নারী-শিশুসহ ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করে বিজিবি।
তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের বাড়ি যশোর, নড়াইল ও সাতক্ষীরা জেলায়। বাসা-বাড়ির কাজসহ বিভিন্ন কাজের জন্য দালালের মাধ্যমে বেনাপোল দিয়ে ভারতে প্রবেশ করেন। তাদের ছাগলনাইয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
ফেনীস্থ ৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে। তাদের থানায় হস্তান্তর করা হবে।
আবদুল্লাহ আল-মামুন/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পিরোজপুরে ১০ মণ জাটকাসহ দুই ট্রলার জব্দ, ৩ জনের কারাদণ্ড
- ২ পার্বত্য চট্টগ্রামে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্ত্রীর নির্দেশ
- ৩ জয়পুরহাটে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, পাচারকারী আটক
- ৪ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য
- ৫ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের