ফেনীতে ছাত্র আন্দোলনে হামলা মামলায় আ’লীগ নেতা গ্রেফতার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ফেনীর সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুপন শর্মাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৮ জুন) রাতে ফেনী শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ফেনীর মহিপাল এলাকায় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় রুপন শর্মা জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে কারাগারে পাঠানো হয়েছে।
আবদুল্লাহ আল-মামুন/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পিরোজপুরে ১০ মণ জাটকাসহ দুই ট্রলার জব্দ, ৩ জনের কারাদণ্ড
- ২ পার্বত্য চট্টগ্রামে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্ত্রীর নির্দেশ
- ৩ জয়পুরহাটে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, পাচারকারী আটক
- ৪ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য
- ৫ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের