পাবনায় ১১ হাজার পিচ ইয়াবাসহ আটক ৩
পাবনার চাটমোহর উপজেলায় অভিযান চালিয়ে ১১ হাজার ৮১৫ পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২ সদস্যরা। সোমবার রাতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া গ্রামের মৃত আহাদ আলীর ছেলে শাহিন রেজা (৪০), একই গ্রামের আকাল মহালদারের ছেলে হাফিজুর রহমান (২১) ও কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার জাহালিয়াপাড়া গ্রামের সমছু মিয়ার ছেলে মো. আব্দুল্লাহ (২২)। এ ছাড়া মাদক বহনকারী একটি সাদা রঙয়ের মিনি ট্রাক ( ঢাকা মেট্টো-ন ১৮-৯৮৯৯) জব্দ করা হয়।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট সোহান বিন আকিদ জানান, উদ্ধারকৃত ইয়াবার ওজন ১ কেজি ১৮০ গ্রাম। প্রতি পিচ ৩শ’ টাকা করে মোট ইয়াবার বর্তমান বাজার মূল্য ৩৫ লাখ ৪৪ হাজার ৫শ’ টাকা। এটি পাবনা জেলার সর্ববৃহৎ ইয়াবা চালান আটক বলে জানান তিনি।
চাটমোহর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর আটককৃত ও উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট সোর্পদ করা হয়েছে বলেও জানান তিনি।
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি