পিরোজপুর
কয়লা বোঝাই ট্রাকসহ ভেঙে পড়লো বেইলি ব্রিজ, যোগাযোগ বিচ্ছিন্ন
পিরোজপুরের ইন্দুরকানিতে কয়লা বোঝাই একটি ট্রাক নিয়ে ভেঙে খালে পড়ে গেছে বেইলি ব্রিজ। এতে করে কলারন-সন্ন্যাসী-মোড়লগঞ্জ-পিরোজপুর সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
শুক্রবার (২০ জুন) ভোরে চন্ডিপুর ইউনিয়নের কলারন সন্ন্যাসীর মালবাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, ভোরের দিকে প্রায় ২৭ টন কয়লা বোঝাই একটি ট্রাক পারাপারের সময় বেইলি ব্রিজটি ভেঙে যায়। এতে করে ইন্দুরকানি, কলারন সন্ন্যাসী হয়ে মোড়েলগঞ্জ আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ আছে।
মো. তরিকুল ইসলাম/জেডএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জয়পুরহাটে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, পাচারকারী আটক
- ২ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য
- ৩ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের
- ৪ মহম্মদপুরে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে নাগরিক সংবর্ধনা
- ৫ সংবিধান অনুযায়ী জনগণকে সেবা দিতে আপনারা বাধ্য: ভূমি প্রতিমন্ত্রী