দিনাজপুরে এবার ভাই-বোন করোনা আক্রান্ত
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে র্যাপিড অ্যান্টিজেন্ট টেস্টে আরও দুই করোনা রোগী শনাক্ত হয়েছেন। তারা সম্পর্কে ভাই-বোন। এ নিয়ে দিনাজপুর পাঁচজন করোনা রোগী শনাক্ত হলেন।
বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতালের বুথে পরীক্ষায় তাদের করোনা ধরা পড়ে।
আক্রান্তরা সদর উপজেলার ৫ নম্বর শশরা ইউনিয়নের হুগলিপাড়া গ্রামের বাসিন্দা।
হাসপাতাল সূত্রে জানা যায, বৃহস্পতিবার করোনা উপসর্গ নিয়ে ১২ জন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। পরে পরীক্ষায় দুজনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের বয়স ১৫ ও ২২ বছর।
দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. আসিফ ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক রিপোর্টে দুজনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এ নিয়ে দিনাজপুরে তিনদিনে পাঁচজন করোনা রোগী শনাক্ত হলেন।
এমদাদুল হক মিলন/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে মাদরাসা শিক্ষার্থীসহ দুজনের আগুন পোড়া মরদেহ উদ্ধার
- ২ প্রবাসীর বাড়িতে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, হাত-পা বাঁধা পুত্রবধূ উদ্ধার
- ৩ চোরাই গরু দিয়ে ইফতার, প্রবাসীর সম্পৃক্ততা নেই দাবি স্থানীয়দের
- ৪ ইভটিজিংয়ে বাধা দেওয়া নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু
- ৫ অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করলে আইনের কঠোর প্রয়োগ করবো: আইনমন্ত্রী