এক বিড়ালের কামড়ে শিশুসহ আহত ৩
ব্রাহ্মণবাড়িয়া একটি বিড়ালের কামড়ে শিশুসহ তিনজন আহত হয়েছেন। শুক্রবার (২৭ জুন) বিকেলে সদর উপজেলার বাসুদের ইউনিয়নের বরিশাল গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন সাবিকুন্নাহার (৩০), রামীম ভূইয়া (১০) ও খাদিজা (৫)। তারা সবাই আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের চিকিৎসক জান্নাতুল মাওয়া জানান, হাসপাতালে তিনজন চিকিৎসা নিতে আসেন। তারা জানান, একটি বিড়াল তাদেরকে কামড়ায়। পরে তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। তবে বিড়ালটি গৃহপালিত নাকি বাইরের তা জানা যায়নি।
আবুল হাসনাত মো. রাফি/এসআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের
- ২ মহম্মদপুরে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে নাগরিক সংবর্ধনা
- ৩ সংবিধান অনুযায়ী জনগণকে সেবা দিতে আপনারা বাধ্য: ভূমি প্রতিমন্ত্রী
- ৪ নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ-হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূরা গ্রেফতার
- ৫ দিনাজপুর মেডিকেল কলেজে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে মারামারি