পিরোজপুর
পরকীয়াকে কেন্দ্র করে ইউপি সদস্য ও তার ভাবিকে কুপিয়ে হত্যা
পিরোজপুরের ইন্দুরকানীতে পরকীয়াকে কেন্দ্র করে এক ইউপি সদস্য ও তার ভাবিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৭ জুন) দিনগত রাত ১২টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চরবলেশ্বর এলাকায় ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শহিদুল ইসলামের স্ত্রী রেহানা বেগমকেও (৪০) কুপিয়ে গুরুতর আহত করা হয়।
নিহতরা হলেন চন্ডিপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য শহিদুল ইসলাম হাওলাদার (৫০) ও তার ভাবি মৌকলি বেগম (৪৮)।
স্থানীয়রা জানান, রাত ১২টার দিকে শহিদুলের বাড়িতে ডাক-চিৎকার শব্দ শুনে আশেপাশের লোকজন ছুটে আসেন। এসময় দেখা যায় শহিদুল ইসলাম ও তার ভাবিকে পুকুর পাড়ে কুপিয়ে ফেলে গেছে দুর্বৃত্তরা। তার স্ত্রী রেহেনা বেগমকেও কুপিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে গেছে। পরে তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন জানান, পরকীয়ার জের ধরে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মো. তরিকুল ইসলাম/এসআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫
- ২ কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি শেখ সাঈদ, সম্পাদক শাতিল
- ৩ নারায়ণগঞ্জে ‘হানি ট্র্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার, ভিকটিম উদ্ধার
- ৪ ফরিদপুরে ফসলি জমি কেটে মাটি বিক্রি, জরিমানা
- ৫ প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা