রাসেলস ভাইপারের ছোবল, পলিথিনে সাপ নিয়ে হাসপাতালে কৃষক
শরীয়তপুরের ভেদরগঞ্জে জমিতে ঘাস কাটতে গিয়ে আজিজুল হক পাইক (৬৫) নামে এক কৃষক সাপের কামড়ের শিকার হয়েছেন। পরে তিনি সাপটিকে কাস্তের আঘাতে মেরে পলিথিনে ভরে সঙ্গে নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ছুটে আসেন। সাপটি বিষাক্ত রাসেলস ভাইপার বলে জানান চিকিৎসক।
রোববার (২৯ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আব্দুর রাজ্জাক। এর আগে শনিবার বিকালে সখিপুর চরভাগা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও হাসপাতাল সূত্র জানায়, আজিজুল হক পাইক শনিবার বিকেলে মাঠে কৃষিকাজ করছিলেন। এসময় তার হাতে একটি রাসেলস ভাইপার সাপ কামড় দেয়। পরে তিনি সঙ্গে থাকা কাস্তে দিয়ে দ্রুত সাপটিকে দেহ থেকে আলাদা করে ফেলেন। এরপর পলিথিনে ভরে সাপটি নিয়ে দ্রুত নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ছুটে আসেন। বর্তমানে তিনি শংকামুক্ত রয়েছেন।
নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আব্দুর রাজ্জাক বলেন, এক ব্যক্তি শনিবার সন্ধ্যায় রাসেলস ভাইপার সাপ নিয়ে আসেন। তাকে ওই সাপটি কেটেছে বলে জানান। পরবর্তীতে তাকে চিকিৎসা দেওয়া হয়। তিনি পর্যবেক্ষণে আছেন।
বিধান মজুমদার অনি/এমএন/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বরিশালে ১ লাখ টাকা ও বিএনপির ভোটার স্লিপসহ দুই ব্যক্তি আটক
- ২ ঝালকাঠিতে অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু
- ৩ রাতে ভোটকেন্দ্রে জামায়াতের প্রার্থীর প্রবেশ ঘিরে উত্তেজনা
- ৪ রেজাল্ট শিটে পোলিং এজেন্টের অগ্রিম সই, প্রিসাইডিং কর্মকর্তাকে অপসারণ
- ৫ টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মীকে জরিমানা