ভোলায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
ভোলায় পুকুরে ডুবে জুমাইরিয়া (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) দুপুরের দিকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জুমাইরিয়া ভোলা সদর উপজেলার চর সামাইয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফরাজি বাড়ির মো. ইয়াছিনের মেয়ে।
তার বাবা জানান, সকাল আনুমানিক ৯-১০টার দিকে পরিবারের অগোচরে ঘর থেকে জুমাইরিয়া বের হয়ে পুকুরের পানিতে পরে যায়। পরে দীর্ঘ সময় মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সবাই। এরপর পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ষোষণা করেন।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাহাদাৎ হাসনাইন পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জুয়েল সাহা বিকাশ/জেডএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের
- ২ মহম্মদপুরে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে নাগরিক সংবর্ধনা
- ৩ সংবিধান অনুযায়ী জনগণকে সেবা দিতে আপনারা বাধ্য: ভূমি প্রতিমন্ত্রী
- ৪ নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ-হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূরা গ্রেফতার
- ৫ দিনাজপুর মেডিকেল কলেজে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে মারামারি