অস্থির বাজার, দেশের বড় চালের মোকামে অভিযান
গেল তিন সপ্তাহ ধরে চালের বাজার অস্থির। সব ধরনের চালের দাম কেজিপ্রতি বেড়েছে ৩-৪ টাকা। এমন অবস্থায় দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর সাড়ে ১২টায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেনের নেতৃত্বে এ অভিযান শুরু হয়।
এসময় অতিরিক্ত চাল মজুত, ওজনে কম দেওয়া ও পাটের বস্তার বদলে প্লাস্টিকের বস্তা এবং অবৈধভাবে চালের নামসর্বস্ব মোড়কজাত বস্তা ব্যবহারের অভিযোগে টোকন রাইস মিলকে ৪০ হাজার টাকা, জাহিদ অটোরাইস মিলকে ২০ হাজার টাকা ও দাদা অটোরাইস মিলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে জেলা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা অংশ নেন।
খাজানগর দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম। এটা মিনিকেট ও সরু চালের প্রধান মোকাম হিসেবে পরিচিত। এখান থেকেই প্রতিদিন বিপুল পরিমাণ চাল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হয়।
আল-মামুন সাগর/জেডএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য
- ২ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের
- ৩ মহম্মদপুরে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে নাগরিক সংবর্ধনা
- ৪ সংবিধান অনুযায়ী জনগণকে সেবা দিতে আপনারা বাধ্য: ভূমি প্রতিমন্ত্রী
- ৫ নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ-হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূরা গ্রেফতার